1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোর পৌর স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সম্মাননা

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১১৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌর স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় তানোর পৌর শহরের আমশো এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানটির সাবেক সভাপতি ময়েজ উদ্দিন মোল্লার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক মেজর জেনারেল ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য শরীফ উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে শরীফ উদ্দীন বলেন, আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পরীক্ষায় অংশগ্রহণের সময় ভালোভাবে প্রশ্ন বুঝে উত্তর লিখতে হবে। এটি শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই বিদায় দুঃখের নয়, বরং গৌরবের—কারণ শিক্ষার্থীরা নতুন পথে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ভালো ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের পাশাপাশি বিদ্যালয় ও অভিভাবকদের মুখ উজ্জ্বল করবে।
এ সময় তিনি উল্লেখ করেন, একই দিনে তাঁর প্রয়াত ভাই, জননেতা ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হবে এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে তাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করেন।
উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব আব্দুল মালেক মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজের (অব.) সহকারী অধ্যাপক আনিসুর রহমান, তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী, বাঁধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আব্দুর রশিদ, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কবির এবং ড্যাব নেতা ডা. মিজানুর রহমান প্রমুখ।
এ বছর তানোর পৌর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় ৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এছাড়া প্রতিষ্ঠানটি থেকে ৩ জন ট্যালেন্টপুলে এবং ১ জন সাধারণ গ্রেডে জুনিয়র বৃত্তি অর্জন করেছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে, একই দিন বিকেলে তানোর পৌর সদরের আবদুল্লাহ কমিউনিটি সেন্টারে তানোর উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে এবং সন্ধ্যায় মুন্ডুমালা পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন সাবেক মেজর জেনারেল শরীফ উদ্দিন।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!