1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোর পৌর বিএনপি’র কেন্দ্র কমিটি গঠন

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৩০৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর  : রাজশাহীর তানোর পৌরসভা বিএনপির এক নম্বর থেকে নয় নম্বর ওয়ার্ড বিএনপির ভোট কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুর থেকে মধ্যরাত অবধি পৌর শহরের ছয়টি পৃথক স্থানে পর্যায়ক্রমে ভোট কেন্দ্র কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক সামরিক সচিব ও রাজশাহী-১ আসনে ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দীন। এরআগে, তানোর উপজেলা বিএনপির প্রয়াত নেতা এমরান আলী মোল্লার কবর জিয়ারত করেন এবং চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশেষ দোয়ায় অংশগ্রহণ করেন তিনি।

তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুস সবুরের তত্ত্বাবধানে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান সহ অনেকে।
এ-সময়ে অন্যান্যের মধ্যে, তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী, সাবেক বিএনপি নেতা কামরুজ্জামান হেনা, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক আহবায়ক রেজওয়ানুল ইসলাম রেজা, সাবেক সদস্য সচিব ফিরোজ কবির, রাজশাহী জেলা যুবদলের যুগ্ন আহবায়ক অরণ্য কুসুম, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মুতুজা, সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদ মন্ডল, সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সী, উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা মহিলা দলের সভাপতি পলি, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব মোতালেব হোসেন ছাড়াও তানোর উপজেলা, দুই পৌরসভা এবং সাত ইউনিয়ন বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও গোদাগাড়ী উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত রাজশাহী-১ আসনে এমপি প্রার্থীকে আগামী নির্বাচনে জয়ী করার লক্ষে কাজ করার আহবান জানান। কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।#

 

 

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!