1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোর থানার মোড় বণিক সমিতির পরিচিতি ও সংবর্ধনা সভা

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে থানার মোড় আদর্শ বণিক সমিতির উদ্যোগে পরিচিতি, মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) রাত ১০টায় তানোরের আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার মোড় আদর্শ বণিক সমিতির সভাপতি মো. সমসের সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মোয়াজ্জেম হোসেন।
সমিতির সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেনের সঞ্চালনায় এবং কোষাধ্যক্ষ প্রভাষক আব্দুর রাহীমের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আলমগীর হোসেন, তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সাংবাদিক টিপু সুলতান, থানার মোড় আদর্শ বণিক সমিতির সহসভাপতি ও তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মণ্ডল, সহসভাপতি ও তানোর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন সরকার রঞ্জু, থানার মোড় আদর্শ বণিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সভাপতি কবিরুল আলম (কবির), বিএনপি নেতা ওমর আলী, তানোর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার মোড় আদর্শ বণিক সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আসগর আলী শাহ, শহীদুল ইসলাম নান্টুসহ স্থানীয় ব্যবসায়ী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে থানার মোড় আদর্শ বণিক সমিতি আরও সুসংগঠিত ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করতে সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সমিতির উন্নয়ন, ব্যবসায়িক নিরাপত্তা, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং রাত্রীকালীন নিরাপত্তাকর্মীদের জন্য আদায়কৃত অর্থ যথাযথভাবে প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে থানার মোড় আদর্শ বণিক সমিতির ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!