1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোর উপজেলা প্রশাসন গোল্ডকাপে চ্যাম্পিয়ন কামারগাঁ ইউনিয়ন

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ২০১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : তারুণ্যের উৎসব ঘিরে রাজশাহীর তানোর উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাঁধাইড় ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে কামারগাঁ ইউনিয়ন দল শিরোপা জয়লাভ করেছে।
১৯ জানুয়ারি, সোমবার বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এ টুর্নামেন্টের ফাইনাল উপভোগ করতে উপজেলা সদরের মিনি স্টেডিয়ামে চারিদিকে ভিড় করেন বহু দর্শক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান।
এসময়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও উপজেলা ক্রীড়া সংস্থার দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।
তানোর উপজেলা প্রশাসন গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ এ উপজেলার সাতটি ইউনিয়ন ও দু্ই পৌরসভা ফুটবল দল অংশ নেয়।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!