1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৩৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে তানোর উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, তানোর উপজেলার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তানোর উপজেলা প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এ বিক্ষোভ কর্মসূচিতে তানোর উপজেলার বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভে অংশ নেন উপজেলা পরিষদ কার্যালয়ের কম্পিউটার অপারেটর তৌফিক, উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মাইনুল ইসলাম, উপজেলা প্রকৌশল কার্যালয়ের ক্যাশিয়ার গোলাম মুত্তুজাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।
বিক্ষোভ চলাকালে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করে আসছেন। দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ কর্মসূচি শেষে দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!