1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ আটক ১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কামারগাঁ দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে তানোর থানা পুলিশ।
পুলিশ জানায়, তানোর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসউদ আলীর নেতৃত্বে এসআই মো. জাহাঙ্গীর আলম, এএসআই মো. আসাদুজ্জামান এবং সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার কামারগাঁ দক্ষিণপাড়া গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে মো. তোজাম্মেল হক তুজাল (৫৪)কে তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়।
পরে তাঁর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির ২৫ হাজার ৬৮০ টাকা জব্দ করা হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!