1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

​তানোরে ৪০টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদির উপহারের খেজুর বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩৫১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : বন্ধুপ্রতীম দেশ সৌদি আরব থেকে বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে দেওয়া খেজুর সারা দেশের ন্যায় রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।

১৫ মার্চ, রোববার সকাল ৯টায় তানোর উপজেলা প্রশাসনিক হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিনিধিদের হাতে এসব খেজুর তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান।
​সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ উপহারের এই খেজুরের মান ও বিতরণের চিত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ ভিডিও প্রকাশ করার পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই বিশেষ বরাদ্দের মোট ২১ কার্টুন খেজুর তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের অনুকূলে এ উপজেলায় এসে পৌঁছায়।
​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আল মামুন ও কম্পিউটার অপারেটর সাকিলের সার্বিক ব্যবস্থাপনায় তানোর উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার মোট ৪০টি ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে এই খেজুর বণ্টন করা হয়।

সরবারহকৃত তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, উপজেলার প্রতিটি এতিমখানা পেয়েছে ৭ প্যাকেট করে খেজুর এবং প্রতিটি হাফিজিয়া মাদ্রাসার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৪ প্যাকেট করে খেজুর। বিশেষ করে কামারগাঁ, তানোর, মুণ্ডুমালা, কলমা, বাধাইড়, পাঁচন্দর, সরনজাই, তালন্দ ও চান্দুড়িয়া এলাকার মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত থেকে তাদের বরাদ্দ বুঝে নেন।
​বিতরণকালে ইউএনও নাঈমা খান বলেন, “সরকার বিদেশ থেকে পাওয়া এই উপহার অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রকৃত হকদারদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছে। আমরা প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোতে এই খেজুর বিতরণ নিশ্চিত করেছি যেন এতিম ও হাফেজ ছাত্ররা এর সুফল পায়।” পবিত্র রমজানে ইফতারের সময় এতিম শিশুদের পুষ্টির চাহিদা মেটাতে এই সরকারি উপহার বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!