1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে হক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের পাশে মানবতার হাত

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে রাজশাহীর তানোরে সুবিধাবঞ্চিত ও অসহায় রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) তানোর পৌর শহরের চাপড়া এতিমখানা দাখিল মাদ্রাসার হলরুমে হক ফাউন্ডেশন-এর তত্ত্বাবধানে এবং হিন্দোল সেবা সংস্থা-র আয়োজনে প্রায় শতাধিক অসহায় পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক শরীফ উদ্দীন মুন্সী। তিনি বলেন, রমজানের শিক্ষা হলো আত্মসংযম ও সহমর্মিতা। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারাই এ মাসের প্রকৃত তাৎপর্য।

তিনি আরও জানান, পারিবারিকভাবে প্রতিষ্ঠিত হক ফাউন্ডেশনের মাধ্যমে নিয়মিত সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ সময় স্থানীয় স্বপ্নের দিশারী একতা সংঘের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, রমজানজুড়ে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!