
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরের বিভিন্ন জনকল্যাণমূলক সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের লক্ষ্যে উপজেলা সিভিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর, সোমবার বেলা সাড়ে ১১টায় তানোর মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা সিভিক ফোরামের সহ-সভাপতি ও গণমাধ্যমকর্মী বকুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা গেটকা প্রজেক্ট (ডাসকো)-এর সমন্বয়কারী সুদেশ চন্দ্রের উপস্থাপনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সারুয়ার হোসেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা লোকমোর্চা (সিভিক ফোরাম) কমিটির মহিলা ভাইস চেয়ারপার্সন রেজিয়া বেগম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সম্পাদক শ্যামলী খাতুন, মিজানুর রহমান, আব্দুস সবুর, বকুল হোসেন, সৈয়দ মাহমুদ, রাইসুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থানীয় পর্যায়ে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে, তানোরের বিভিন্ন জনকল্যাণমূলক সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের লক্ষ্যে বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪