1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে বিশেষ অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে তানোর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসউদ আলীর নেতৃত্বে এসআই হাসমত আলী, এসআই আবু নাঈম ও এসআই মো. মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার কালীগঞ্জ গ্রামের মৃত জবেদ মণ্ডলের ছেলে মো. আনারুল ইসলাম (৩৬) এবং সাদিপুর গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে মো. স্বপন আলী (৪২)।
পুলিশ জানায়, মো. আনারুল ইসলাম এক বছরের সাজাপ্রাপ্ত সিআর পরোয়ানাভুক্ত আসামি এবং মো. স্বপন আলী আদালতের পরোয়ানাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, আদালতের পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!