
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় পৃথক অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
তানোর থানা সূত্রে জানা গেছে, থানার এসআই (নিঃ) মো. মাসউদ আলী ও এসআই (নিঃ) উৎপল কুমার সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. আনারুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার শুকদেবপুর গ্রামের মো. এসলামের ছেলে।
এ ছাড়া সাধারণ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন উপজেলার মাসিন্দা গ্রামের বিনয় চন্দ্র হলদার এবং আমশো গ্রামের হারুন, ধুলু ও মাহাবুর। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, অপরাধ দমন ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে তানোর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানান।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪