1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোরে সাংবাদিক টিপু সুলতানের মায়ের স্মরণে দোয়া ও স্মরণ সভা

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার অন্যতম সদস্য, তানোর প্রেসক্লাবের সদস্য ও গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতানের মা মরহুমা জোসনা বেওয়ার আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ মে) বিকেল সাড়ে ৫টায় তানোর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে মরহুমা জোসনা বেওয়ার স্মৃতিচারণ করে বক্তব্য দেন সংস্থার অন্যতম সদস্য ও মরহুমার সন্তান টিপু সুলতান। পরে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন সংস্থার অর্থ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আব্দুস সবুর।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি বকুল হোসেন, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনি, সদস্য ও গণমাধ্যমকর্মী হামিদুর চৌধুরী, পাপ্পু কুমার, আব্দুর রহিম ও আশরাফুল ইসলাম, তানোর প্রেসক্লাবের সদস্য মাহাবুব জুয়েল, রুলফাও এনজিও’র তানোর উপজেলা সমন্বয়কারী রিপন, বিশিষ্ট ব্যবসায়ী মুনিরুল ইসলাম মনা সহ স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীজনরা।
অনুষ্ঠানে বক্তারা মরহুমা জোসনা বেওয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গত ৩১ মার্চ ভোরে সাংবাদিক টিপু সুলতানের মা জোসনা বেওয়া ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!