1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে রুলফাও, তানোরের আয়োজনে এবং নেট টু রাইটস ও দ্য সোশ্যালজ ইন ডেনমার্কের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সাইমা আঞ্জুমান, বাঁধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ।
সভার শুরুতে প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম ও বিভিন্ন দিক তুলে ধরে উপস্থাপনা করেন রুলফাওয়ের সমন্বয়কারী আব্দুল ওহাব রিপন। পরে সিটিজেন গ্রুপের সদস্য, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা এবং নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে মতামত তুলে ধরেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, রুলফাওয়ের ফিল্ড ফ্যাসিলিটেটর উত্তম কুমার পাল ও আব্দুর রহমানসহ সিটিজেন গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে নাগরিকদের সমন্বয় এবং নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে সেবার মান উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। এ ধরনের উদ্যোগ জনসেবা কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!