তানোরে শিশুর সঙ্গে অনৈতিক ঘটনার অভিযোগে কিশোর হেফাজতে
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
৬৬
বার পঠিত
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় এক শিশুর সঙ্গে অনৈতিক ঘটনার অভিযোগে এক কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত বুধবার (১৮ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে তানোর থানাধীন সরনজাই ইউনিয়নের ভাগনা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ বছর বয়সী এক শিশুকে একই এলাকার এক কিশোর ফুসলিয়ে বাড়ি থেকে নির্জন স্থানে নিয়ে যায়। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বিষয়টি টের পান এবং তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যদের জানানো হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযুক্ত কিশোরকে হেফাজতে নেয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার পর এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।#