1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোরে শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ভাতা ও চেক বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে অবসর ভাতা, মৃত্যুজনিত সহায়তা চেক বিতরণ এবং বার্ষিক ভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আল আমিন হক পলাশের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনটির প্রধান উপদেষ্টা, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তানোর থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইমা আঞ্জুমান, পুথিনিলয় পাবলিকেশনের জেনারেল ম্যানেজার গোলাম মুস্তফা প্রমুখ।
বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা, কল্যাণ তহবিলের কার্যক্রম আরও শক্তিশালীকরণ এবং শিক্ষক-কর্মচারীদের আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষক সমাজের অবদান অনস্বীকার্য। তাই তাদের কল্যাণে গৃহীত উদ্যোগগুলোকে আরও কার্যকর ও টেকসই করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নুরুল ইসলাম, মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক, তানোর পৌর বিএনপির সদস্য সচিব আব্দুস সবুরসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সহসভাপতি, যুগ্ম সম্পাদক, কার্যনির্বাহী সদস্যসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় তানোর উপজেলার ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে কল্যাণ সমিতির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত সদস্যদের ভাতা এবং মৃত সদস্যদের পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খানের উপস্থিত থাকার কথা থাকলেও জেলা পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণের কারণে তিনি উপস্থিত হতে পারেননি।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!