1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও পাইপগান উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব-৫। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত গভীর রাত দেড়টায় উপজেলার চুনিয়াপাড়া গ্রামে তিনটি পৃথক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির একটি চৌকস দল এই অভিযানে নেতৃত্ব দেয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, মুন্ডুমালা পৌরসভার ওয়ার্ড আওয়ামীলীগ নেতা চুনিয়াপাড়া গ্রামের জয়নাল ও এন্তাজ আলী এবং আব্দুস সোবাহান নামের তিন ব্যক্তির বসতবাড়ির পাশে লাকড়ি ও খড়ির স্তূপের নিচে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, একটি আমেরিকার তৈরি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ১২টি শর্টগানের কার্তুজ, ৪টি পাইপগান এবং অস্ত্র তৈরির বিভিন্ন খুচরা যন্ত্রাংশসহ ৬টি চিকন পাইপ।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদের মালিকানা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। অবৈধ এই অস্ত্রগুলো নাশকতার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে বাহিনীটি।

এ নিয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!