1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : মাহে রমজানের আগমনকে স্বাগত জানিয়ে তানোরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিম তানোর উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে র‍্যালিটি উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতি কেন্দ্রের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গোল্লাপাড়া বাজার ও থানা মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। র‍্যালিতে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা সেক্রেটারি আব্দুল মমিন, সাবেক জেলা সভাপতি রমজান আলী, তানোর পূর্ব শাখার সভাপতি তহিদুল ইসলাম, তানোর দক্ষিণ শাখার সভাপতি রাফিউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তারা শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে রমজানের তাৎপর্য, আত্মসংযম, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতি ও নেতারা বলেন, রমজান কেবল উপবাসের মাস নয়, এটি মানবিক মূল্যবোধ, নৈতিকতা এবং অসহায়দের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। র‍্যালির মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে এই বার্তাটি ছড়িয়ে দেওয়া হয়েছে।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!