1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৪১৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌর এলাকার রায়তান বাজে আকচা গ্রামে এখলাছুর রহমান আহাদ (২১) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে পরিবারের সদস্যরা তাঁকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত এখলাছুর রহমান আহাদ রায়তান বাজে আকচা গ্রামের মৃত গোলাপ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা বাড়ির বৈঠকঘরে আহাদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, আহাদ দীর্ঘদিন ধরে অভাব-অনটন, পারিবারিক কলহ, দাম্পত্য ও পারিবারিক অশান্তিসহ বিভিন্ন কারণে মানসিক চাপে ছিলেন। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত চলছে।
শুক্রবার (১২ জুন) দুপুরে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!