1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোরে ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল নয়টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনিক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটির নেতৃত্ব দেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নাঈমা খান। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে অংশ নেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বানাবাস হাসদাক, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরি, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী নাইমুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
পরে উপজেলা ভূমি অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবন থেকে সারা দেশের ন্যায় ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তানোরের অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিসের কানুনগো রিয়াজ মাহমুদ, সার্ভেয়ার আব্দুল মালেক, মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম, সার্টিফিকেট সহকারী মেহেদী হাসান, সার্টিফিকেট পেশকার সাজ্জাদ হোসেন, ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী এনামুল হক ও কম্পিউটার অপারেটর আরিফুর রহমানসহ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ভূমিসেবা প্রত্যাশী ব্যক্তি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯ মে থেকে শুরু হওয়া এ মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একযোগে এ মেলার আয়োজন করা হয়েছে।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!