1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে বৃক্ষরোপণ কর্মসূচি ও খাল পুনঃখনন কাজ পরিদর্শন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১০৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজশাহীর তানোর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে চলমান খাল পুনঃখনন কাজও পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সোমবার (১৫ জুন) সকাল ১১টায় তানোর উপজেলার ধামধুম থেকে ভুষণা মাদার খাল পুনঃখনন কাজ পরিদর্শন এবং সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) ও বিএমডিএ পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ নাঈমুল হাছান।
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রধান অতিথি মোহাম্মদ নাঈমুল হাছান একটি তেঁতুল গাছ রোপণ করেন। এ সময় অনুষ্ঠানের সভাপতি তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান একটি পলাশ গাছ এবং বিশেষ অতিথি বিএমডিএ রাজশাহী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান একটি ফলজ গাছ রোপণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও নাঈমা খান। বিএমডিএর তানোর জোনের সহকারী প্রকৌশলী মো. নাইমুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচি বাস্তবায়িত হয়। তিনি স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা আব্দুস সালাম, মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় উপকারভোগী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীরা।
বৃক্ষরোপণ শেষে খালপাড়ের সাতপুকুরিয়া এলাকায় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় খাল পুনঃখননের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং এলাকার পরিবেশগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
পরে প্রতিনিধিদল তানোর উপজেলার লবাতলা শ্মশানঘাট খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন এবং খালপাড়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় উভয় স্থানে তানোর থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি উপস্থিত জনগণকে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয় এবং পরিবেশ সংরক্ষণে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ—দুটি কার্যক্রমই পরিবেশ ও কৃষি উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন পানির প্রবাহ স্বাভাবিক হবে, অন্যদিকে ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!