1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও নেসকোর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের অনুসারী তানোর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় জিরো পয়েন্ট এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এর আগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও নেসকোর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব আব্দুল মালেক, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সুলতান মাস্টার, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক রেজানুল ইসলাম রেজা মাস্টার, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মুতুর্জা, যুগ্ম আহবায়ক এমদাদুল ইসলাম, সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সী ছাড়া দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বার্থে কাজ করে আসছে। দলের প্রতিষ্ঠার ইতিহাস ও আদর্শকে ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে জনগণের পাশে থেকে বিএনপির নীতি ও আদর্শ বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। এ বছর দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!