1. admin@rajshahitribune24.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার স্ত্রী চলে যাওয়ার দুই দিন পর তানোরে স্বামীর আত্মহত্যা তানোরে ট্রাফিক পুলিশ ও নতুন ফাঁড়ির সিদ্ধান্ত জানালেন ডিআইজি আন্তর্জাতিক আদিবাসী দিবস হোক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার আলোচনা সভা ও সম্মাননায় তানোরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস তানোরে ৩৩০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার তানোরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময়ে এমপি মাহমুদা প্রধানমন্ত্রীর সঙ্গে সাংগঠনিক বৈঠকে এমপি ডা. ইকরামুল বারী টিপু তানোরে জামায়াতের গণমিছিল ও পথসভা, জুলাই সনদ বাস্তবায়ন দাবি তানোরে জুলাই গণঅভ্যুত্থান পালনে প্রস্তুতি সভা

তানোরে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে পৃথক অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট দিবাগত রাতে তানোর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার সরকার সঙ্গীয় সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. লভলু মিয়া ও পুলিশের একটি দল নিয়ে অভিযান চালান। এ সময় উপজেলার মাসিন্দা (কালীগঞ্জ হাট) এলাকার নিজ বাড়ি থেকে মো. আকাশ আলী (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত নাসির উদ্দিন মন্টুর ছেলে। তাঁর কাছ থেকে ২৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
অপরদিকে একই রাতে তানোর থানার মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার একান্নপুর জোতপাড়া এলাকায় অভিযান চালান। সেখানে মো. নয়ন (২৯) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দিবস্থলী এলাকার মো. ইসলামের ছেলে। তাঁর কাছ থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!