1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় পারুল (৪০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার যোগিশো গ্রামে এ ঘটনা ঘটে।

পারুল ওই গ্রামের বাসিন্দা মো. জামাল উদ্দীনের স্ত্রী এবং মৃত সাহার আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, বিভিন্ন সময় পারুল স্বামীর অমানবিক নির্যাতনের শিকার হতেন। এমনকি ঘটনার দিন শুক্রবার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের ঘটনা ঘটে। পাশাপাশি পরিবারে অর্থনৈতিক টানাপোড়েনও ছিল বলে জানা গেছে। এসব কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে পারুল গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তানোর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা (নং-১৬, তারিখ: ১০/০৪/২০২৬) রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!