
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় পারিবারিক কলহের জেরে শাহীন (২৩) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
শুক্রবার (২৯ মে) ভোরে উপজেলার ঠাকুরপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহীন ওই গ্রামের টিটুর ছেলে। তাঁর মায়ের নাম সাবিনা। তবে তাঁদের আদি বাড়ি উপজেলার লালপুর এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে বাড়ির বাইরে বারান্দার সঙ্গে লাগানো গোয়াল ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শাহীনকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪