1. admin@rajshahitribune24.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার স্ত্রী চলে যাওয়ার দুই দিন পর তানোরে স্বামীর আত্মহত্যা তানোরে ট্রাফিক পুলিশ ও নতুন ফাঁড়ির সিদ্ধান্ত জানালেন ডিআইজি আন্তর্জাতিক আদিবাসী দিবস হোক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার আলোচনা সভা ও সম্মাননায় তানোরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস তানোরে ৩৩০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার তানোরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময়ে এমপি মাহমুদা প্রধানমন্ত্রীর সঙ্গে সাংগঠনিক বৈঠকে এমপি ডা. ইকরামুল বারী টিপু তানোরে জামায়াতের গণমিছিল ও পথসভা, জুলাই সনদ বাস্তবায়ন দাবি তানোরে জুলাই গণঅভ্যুত্থান পালনে প্রস্তুতি সভা

তানোরে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় বিশেষ অভিযানে ১৫০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিনগত রাত ৮টায় উপজেলার ব্রাহ্মণজয় গ্রামে অভিযান চালিয়ে শংকরপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মো. রাজু আহমেদকে (৩৩) গ্রেপ্তার করা হয়। তিনি তাঁর শ্বশুর মো. আকরামের বাড়িতে অবস্থান করছিলেন।
তানোর থানার এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই আবু নাঈম, এসআই মো. জাহাঙ্গীর আলম, এএসআই মো. আসাদুজ্জামানসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ জানায়, অভিযানের সময় রাজু আহমেদের কাছ থেকে ১৫০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ৪ হাজার ২২৫ টাকা জব্দ করা হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!