1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোরে নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২০২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় পুলিশের নিয়মিত অভিযানে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি মো. সাজ্জাদ (৩৪)। তিনি তানোর উপজেলার মথুরাপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ-পশ্চিম কোণে পুকুরের পাশের একটি পাকা রাস্তা থেকে সাজ্জাদকে আটক করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে ৭০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার ১০০ টাকা। পাশাপাশি মাদক বিক্রির ৩ হাজার ৮০ টাকা নগদ জব্দ করা হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, তানোর উপজেলায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!