1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে নিখোঁজের একদিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর সোনাভান বেওয়া (৬৯) নামে এক বৃদ্ধার মরদেহ বিলের পানির নালা থেকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের ছা্ঐড় মোহম্মদ আলীপুর গ্রামের বাসিন্দা সোনাভান বেওয়া গত সোমবার দুপুরের দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
পরদিন বিকেলে বাড়ির পাশের কুলার বিল এলাকায় অনুসন্ধানের সময় স্থানীয় লোকজন একটি নালার মধ্যে তাঁর শাড়ির আঁচল দেখতে পান। পরে সেখানে খোঁজ চালিয়ে পানির ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে তানোর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আজ বাদ আছর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।” তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, বৃদ্ধার মৃত্যুর ঘটনায় তাঁর এক নাতির সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে অভিযোগের বিষয়ে তারা কোনো সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করতে পারেননি। পুলিশও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে বলে জানা গেছে।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!