1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোরে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে গণসমাবেশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর, বুধবার বেলা ২টায় উপজেলার ডা: আবু বকর স্কুল এ্যান্ড কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

এসেডো-স্ববল প্রকল্পের আয়োজনে এবং ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ ও ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান।

এতে বিশেষ অতিথি হিসাবে উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মদ, মাধ্যমিক মিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, সমবায় অফিসার নাদিম উদ্দিন, সমাজসেবা অফিসার সহিদুল ইসলাম, প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, মহিলা বিষয়ক অফিসার হাবিবা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা আমির হামজা, উপজেলা ক্ষুদ্র ন-গোষ্ঠী সামগ্রিক উন্নয়ন এসোসিয়েশন এর সভাপতি সুরেস মুর্ম ফিল্ড কো-অর্ডিনেটর  সুমি খাতুন, ডা: আবু বকর স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মোখলেছুর সহ অনেকে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এসেডো-এর নির্বাহী পরিচালক রবিউল আলম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসেডোর ফিন্যান্স এ্যান্ড এ্যাডমিন ম্যানেজার আজাহার আলী।

স্বাগত বক্তব্যে এসেডো নির্বাহী পরিচালক রবিউল আলম বলেন, ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ান সহিংসতামুক্ত, নিরাপদ, সম্মানজনক ডিজিটাল উপস্থিতি প্রত্যেক নারীর মৌলিক অধিকার। সোশ্যাল মিডিয়ার প্রাইভেসি সেটিংস নিয়মিত আপডেট করুন। অপরিচিতের ফ্রেন্ড রিকোয়েষ্ট বা ইনবক্স এড়িয়ে চলুন। ছবি বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সতর্ক থাকুন। পাসওয়ার্ড, পিন বা আর্থিক তথ্য কখনো শেয়ার করবেন না। ইচ্ছাকৃত অনুসরণ, স্টকিং অবমাননাকর মন্তব্য, ট্রলিং বা ব্যঙ্গ সম্মতি ছাড়া ছবি/ভিডিও/ব্যক্তিগত তথ্য শেয়ার ভুয়া ছবি/ভিডিও তৈরি করে হুমকি বা মানহানিকর থেকে বিরত থাকুন।

এ-সময়ে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৩২০ জন আদিবাসি নারী-পুরুষ এ প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!