1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোরে নতুন সড়ক ও সেতু উদ্বোধন করেন এমপি মুজিবুর রহমান

  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২০৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান শনিবার (৪ এপ্রিল) তানোর উপজেলায় একাধিক গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
দিনের কর্মসূচির শুরু বেলা ১২টায় সরনজাই ইউনিয়নের সরনজাই ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়ক উদ্বোধন করেন এমপি মুজিবুর রহমান। এরপর বেলা ১টায় SupRB প্রকল্পের আওতায় তানোর সদর থেকে চৌবাড়িয়া সড়কের লবাতলা এলাকায় ৭২.১০ মিটার চেইনেজ আরসিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করেন। এলজিইডির ব্যয় ও বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় প্রায় ৫৫৮০ মিটার সড়ক নির্মাণসহ এ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।
এছাড়াও, পর্যায়ক্রমে RNCDRIDP প্রকল্পের আওতায় তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের “ভিমপাড়া-লালপুকুরিয়া ব্রিজ সড়ক” এবং পাচন্দর শল্লাপাড়া থেকে কৃষ্ণপুর হাট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মুজিবুর রহমান। 
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা প্রকৌশলী মোসা. নুরনাহার তনিমা, আদর্শ শিক্ষক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার সভাপতি ড. ওবাইদুল্লাহ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, তানোর উপজেলা আমির মো. আলমগীর হোসাইন, নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, জামায়াতের সিনিয়র নেতা আব্দুর রহিম মোল্লা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসাধারণ সম্পাদক আব্দুল কাদির সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা প্রকৌশল দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ঠিকাদাররাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে এমপি মুজিবুর রহমান বলেন, “আমরা রাজশাহী-১ আসনের তানোর উপজেলাকে উন্নয়নমুখী উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। স্থানীয় জনগণের স্বার্থ এবং সার্বিক অগ্রগতি নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে জনসাধারণের চলাচল সহজ হচ্ছে, যা এলাকায় ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উদ্বোধনী কার্যক্রম শেষে সংসদ সদস্য উপজেলার বিভিন্ন এলাকায় কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!