1. admin@rajshahitribune24.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার স্ত্রী চলে যাওয়ার দুই দিন পর তানোরে স্বামীর আত্মহত্যা তানোরে ট্রাফিক পুলিশ ও নতুন ফাঁড়ির সিদ্ধান্ত জানালেন ডিআইজি আন্তর্জাতিক আদিবাসী দিবস হোক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার আলোচনা সভা ও সম্মাননায় তানোরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস তানোরে ৩৩০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার তানোরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময়ে এমপি মাহমুদা প্রধানমন্ত্রীর সঙ্গে সাংগঠনিক বৈঠকে এমপি ডা. ইকরামুল বারী টিপু তানোরে জামায়াতের গণমিছিল ও পথসভা, জুলাই সনদ বাস্তবায়ন দাবি তানোরে জুলাই গণঅভ্যুত্থান পালনে প্রস্তুতি সভা

তানোরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময়ে এমপি মাহমুদা

  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একটি ভবনের উদ্বোধন করেছেন সংরক্ষিত মহিলা আসন-১৩ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাহমুদা হাবিবা। পরে তিনি উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি দপ্তরগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে পর্যায়ক্রমে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, কৃষ্ণপুর বায়তুল নূর বালিকা দাখিল মাদ্রাসা ও কোয়েলহাট ডিগ্রি কলেজে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা এবং উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম কর্মসূচিতে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে চারতলা ভিত্তিবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মাহমুদা হাবিবা। পরে কৃষ্ণপুর বায়তুল নূর বালিকা দাখিল মাদ্রাসার চারতলা ভিত্তিবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। একই দিনে কোয়েলহাট ডিগ্রি কলেজের নির্মাণকাজ শেষ হওয়া একাডেমিক ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য।

অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. শরীফ উদ্দীন।

বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান। সভা শেষে সংসদ সদস্য উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এতে তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, সকালের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের পৃথক অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা সভাপতিত্ব করেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাহমুদা হাবিবা বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন।

অনুষ্ঠানগুলোকে ঘিরে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নতুন ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!