1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোরে তামান্না স্পেশালাইজড কোল্ড স্টোরেজের উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৭১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার লবাতলা ব্রিজ সংলগ্ন এলাকায় তামান্না স্পেশালাইজড কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে কোল্ড স্টোরেজটিতে আলু সংরক্ষণের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামান্না গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুজ্জামান রিংকু, বিশিষ্ট ব্যবসায়ী আবু সাইদ, হাসেন গ্রুপের হাসেন আলী, ব্যবসায়ী আব্দুস সালাম তুহিন, চায়না বিনসান গ্রুপের ইঞ্জিনিয়ার জাফরুল্লাহ, তামান্না স্পেশালাইজড কোল্ড স্টোরেজের ম্যানেজার আব্দুল মান্নান সহ অনেকে।
তামান্না স্পেশালাইজড কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক তাসনিম হোসেন নিলয়ের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক সুবিধাসম্পন্ন এ কোল্ড স্টোরেজ চালু হওয়ায় তানোরসহ আশপাশের এলাকার কৃষক ও আলু ব্যবসায়ীরা সংরক্ষণ সুবিধা পাবেন।
উদ্বোধনকৃত কোল্ড স্টোরেজটির ধারণক্ষমতা প্রায় সাড়ে পাঁচ লাখ বস্তা। তবে প্রথম বছরে প্রায় চার লাখ বস্তা আলু সংরক্ষণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ সময় এলাকার আলু চাষি, গণমাধ্যম কর্মী ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!