1. admin@rajshahitribune24.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার স্ত্রী চলে যাওয়ার দুই দিন পর তানোরে স্বামীর আত্মহত্যা তানোরে ট্রাফিক পুলিশ ও নতুন ফাঁড়ির সিদ্ধান্ত জানালেন ডিআইজি আন্তর্জাতিক আদিবাসী দিবস হোক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার আলোচনা সভা ও সম্মাননায় তানোরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস তানোরে ৩৩০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার তানোরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময়ে এমপি মাহমুদা প্রধানমন্ত্রীর সঙ্গে সাংগঠনিক বৈঠকে এমপি ডা. ইকরামুল বারী টিপু তানোরে জামায়াতের গণমিছিল ও পথসভা, জুলাই সনদ বাস্তবায়ন দাবি তানোরে জুলাই গণঅভ্যুত্থান পালনে প্রস্তুতি সভা

তানোরে ট্রাফিক পুলিশ ও নতুন ফাঁড়ির সিদ্ধান্ত জানালেন ডিআইজি

  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৮২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর :রাজশাহীর তানোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার মোড়ে ট্রাফিক পুলিশ মোতায়েন এবং প্রয়োজন অনুযায়ী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নতুন পুলিশ ফাঁড়ি দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ।
শনিবার (৮ আগস্ট) তানোর থানা চত্বরে আয়োজিত কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় মানুষের বিভিন্ন প্রশ্ন ও সমস্যার কথা শুনে এসব সিদ্ধান্তের কথা জানান তিনি। সকাল ১১টায় শুরু হওয়া সভা চলে দুপুর দেড়টা পর্যন্ত।
সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদক, সাইবার অপরাধ, যানজট, নারী নির্যাতন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি সেবা নিয়ে বিভিন্ন প্রশ্ন ও সমস্যা তুলে ধরেন। প্রধান অতিথি ডিআইজি মো. আশিক সাঈদ এসব প্রশ্ন শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দারা তানোর থানা মোড়ে যানজট ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে ডিআইজি সেখানে ট্রাফিক পুলিশ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। পাশাপাশি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় স্থানে পুলিশ ফাঁড়ি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
ডিআইজি আশিক সাঈদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী পুলিশের উপস্থিতি বাড়ানো হবে। মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাঈমুল হাছান। স্বাগত বক্তব্য দেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ।
এর আগে তানোর থানা চত্বরে পৌঁছালে ডিআইজি মো. আশিক সাঈদকে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান, গোদাগাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর্জা আব্দুস সালাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ ও বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী নাইমুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নুরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তানোর উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেনসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণমাধ্যমকর্মী, থানা ও পুলিশ ফাঁড়ির কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে অপরাধ দমনের ওপরও আলোচনা হয়। সভা শেষে তানোর থানা চত্বরে দুটি আমগাছের চারা রোপণ করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!