
নিজস্ব প্রতিবেদক, তানোর : ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তাঁদের অবদান তুলে ধরেন।
আলোচনা সভায় বক্তব্য দেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুনসুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তানোর উপজেলা শাখার আমির মাওলানা আলমগীর হোসেন, সিনিয়র নায়েবে আমির মাওলানা আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ডিএম আক্কাস আলী, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক, তানোর পৌর স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, তানোর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্র প্রতিনিধি রায়হান ও মামুন সহ অনেকে।
বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। তাঁদের ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে জুলাই শহিদদের স্মরণে বিশেষ দোয়া ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪