1. admin@rajshahitribune24.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার স্ত্রী চলে যাওয়ার দুই দিন পর তানোরে স্বামীর আত্মহত্যা তানোরে ট্রাফিক পুলিশ ও নতুন ফাঁড়ির সিদ্ধান্ত জানালেন ডিআইজি আন্তর্জাতিক আদিবাসী দিবস হোক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার আলোচনা সভা ও সম্মাননায় তানোরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস তানোরে ৩৩০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার তানোরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময়ে এমপি মাহমুদা প্রধানমন্ত্রীর সঙ্গে সাংগঠনিক বৈঠকে এমপি ডা. ইকরামুল বারী টিপু তানোরে জামায়াতের গণমিছিল ও পথসভা, জুলাই সনদ বাস্তবায়ন দাবি তানোরে জুলাই গণঅভ্যুত্থান পালনে প্রস্তুতি সভা

তানোরে জামায়াতের গণমিছিল ও পথসভা, জুলাই সনদ বাস্তবায়ন দাবি

  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১১০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর, গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীর তানোরে গণমিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতি প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি থানা মোড় জিরো পয়েন্ট হয়ে গোল্লাপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
দলটির দাবি, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক কর্মসূচিতে অংশ নেন। মিছিলজুড়ে অংশগ্রহণকারীরা দলীয় ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন। এ সময় তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচার নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
পথসভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলমগীর হোসেন। সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক ডি. এম. আক্কাস আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সহসেক্রেটারি ও তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল কাদির, উপজেলা নায়েবে আমির ও মুন্ডুমালা পৌর মেয়র পদপ্রার্থী আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল, সিনিয়র নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা, পৌর জামায়াতের আমির মোকসেদ আলী, পৌর সেক্রেটারি জুয়েল রানা, তানোর পৌর মেয়র পদপ্রার্থী মাহাবুর চৌধুরী সহ অন্যরা।
বক্তারা বলেন, দেশের মানুষের ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান।
এ সময় বক্তারা অতীতে সংঘটিত গণহত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নেরও আহ্বান জানান তারা।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!