1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ২৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়’ -এই স্লোগানে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রাজশাহীর তানোরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনিক হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বার্নাবাস হাসদাক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তানোর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে তানোর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সমাজকর্মী (ইউনিয়ন) ইদ্রিশ আলী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমাজসেবা কার্যক্রম আরও জোরদার করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
এ সময় উপজেলা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!