
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় জনকল্যাণমূলক বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে উপজেলা সিভিক ফোরামের নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টায় তানোর বিআরডিবি হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা সিভিক ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক মফিজ উদ্দীন সরকারের সভাপতিত্বে এবং ডাসকো ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী মদন দাসের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খানের। তবে জরুরি কাজে ব্যস্ত থাকায় পরে প্রধান অতিথির দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা এম সাইফুল্লাহ আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী নাইমুল হাসান, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান, উপজেলা প্রকৌশলী নুর নাহার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা গেটকা প্রজেক্ট (ডাসকো)-এর সমন্বয়কারী মশিউর রহমান। আরও বক্তব্য দেন, উপজেলা সিভিক ফোরামের সহসভাপতি ও গণমাধ্যমকর্মী বকুল হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সম্পাদক শ্যামলী খাতুন, সদস্য রেজিয়া বেগম, সদস্য ও গণমাধ্যমকর্মী টিপু সুলতান, সদস্য আব্দুস সবুর, মিজানুর রহমান ও সারোয়ার হোসেন সহ অন্যরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে তানোর উপজেলা তথা বরেন্দ্র অঞ্চলে পরিবেশগত নানা সংকট ও জনদুর্ভোগ বাড়ছে। এসব সমস্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। সভায় এ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪