1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে ছাত্রশিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তানোর উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে তানোর উপজেলার জিওল এলাকার দারুল সুন্নাহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়। দিনব্যাপী চলা এ শিবির শেষ হয় সন্ধ্যা ৬টায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি ডঃ ওবায়দুল্লাহ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিম সভাপতি রেজওয়ান ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পশ্চিমের অফিস সম্পাদক সিদ্দিকুর রহমান।
দিনব্যাপী এ কর্মী শিক্ষা শিবিরে সংগঠনের দাওয়াতি কার্যক্রম, সাংগঠনিক দক্ষতা উন্নয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা বিষয়ক বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

এছাড়াও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!