1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে গ্যাস মজুদ করায় ব্যবসায়িকে জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া বাজারে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অভিযোগে হাজী স্টোরের মালিক আতাউর রহমানকে (৩৭) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার, ৪ এপ্রিল সন্ধ্যা রাতে এ অভিযান পরিচালনা করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা খান।
নাঈমা খান বলেন, “গ্যাস সিলিন্ডার সঠিকভাবে বিতরণ করা না হলে সাধারণ মানুষ বিপাকে পড়ে। আমাদের লক্ষ্য হলো গ্যাসের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা। কেউ যদি মজুদ করে রাখে, তা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আমরা নিয়মিতভাবে অভিযান চালিয়ে সাধারণ ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করছি।”
স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিন ধরে কিছু ব্যবসায়ি গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় গ্রাহকরা সঠিক সময়ে সিলিন্ডার পাচ্ছিলেন না। স্থানীয় দোকানদার মো: রফিকুল ইসলাম বলেন, “প্রশাসনের এই উদ্যোগ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভবিষ্যতেও এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসন জানিয়েছে, গ্যাস সিলিন্ডারের সুষ্ঠু ও সময়মতো সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!