1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে গোয়ালঘরে আগুন, পুড়ল ৩ ছাগল

  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের সরনজাই মন্ডলপাড়া গ্রামে গোয়ালঘরে আগুন লেগে তিনটি ছাগল পুড়ে মারা গেছে। শুক্রবার (৩ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সরনজাই ইউনিয়নের সরনজাই মন্ডলপাড়া গ্রামের মৃত কাদির মন্ডলের ছেলে মো. হবিবর রহমান হবি তার বসতবাড়ির গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য শুকনো গোবর জ্বালিয়ে ধোঁয়া দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই গোয়ালঘরে আগুন ধরে যায়।
খবর পেয়ে তানোর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই গোয়ালঘরটি পুড়ে যায় এবং ভেতরে থাকা তিনটি ছাগল আগুনে মারা যায়।
ভুক্তভোগী হবিবর রহমান হবি জানান, আগুনে তার গোয়ালঘরসহ তিনটি ছাগল পুড়ে গেছে। এতে তার প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, হঠাৎ আগুনের শিখা দেখে তারা ছুটে এসে পানি দিয়ে নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তানোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আব্দুর রউফ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোবরের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।”
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে।”#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!