1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌর শহরে গলায় ফাঁস দিয়ে রওশন আরা (৪৬) নামে দুই সন্তানের এক জননী আত্মহত্যা করেছেন। তিনি তানোর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের প্রবাসফেরত সাইদুল ইসলামের স্ত্রী।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বাড়িতে একা থাকা অবস্থায় নিজ ঘরে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রওশন আরা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। পরে ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!