1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোরে খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল এবং এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে তানোর পৌর শহরের চাপড়া শিশুসদন ও এতিমখানা হলরুমে এ বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া মোনাজাত করেন হাফেজ মাওলানা হাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী। তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
এছাড়াও, একইদিন (মঙ্গলবার) শেষ বিকেলে তানোর বাজারস্থ বরেন্দ্র ভবনের নিচতলায় তানোর উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল তানোর উপজেলা শাখার আয়োজনে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, যুগ্ম আহবায়ক প্রভাষক নুরুল ইসলাম, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, সদস্য সচিব আব্দুস সবুর সহ উপজেলা, পৌর এবং ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। জাতীয়তাবাদী ওলামা দল তানোর উপজেলা শাখার সদস্য সচিব ইমান আলীর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত করেন, সংগঠনটির উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম।
অন্যদিকে, বাদ মাগরিব পৃথকভাবে পৌর সদরের আমশো এলাকার হাফিজিয়া মাদ্রাসায় তানোর পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তানোর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব আব্দুল মালেক, ওয়ার্ড বিএনপির সভাপতি ওবাইদুর মাষ্টারসহ অন্যান্য নেতাকর্মীরা।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!