1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৫০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় ২০২৫–২০২৬ অর্থবছরের শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০১ জন শিক্ষার্থীর হাতে মোট ১১ লাখ ২৯ হাজার টাকা বৃত্তি তুলে দেওয়া হয়।

সোমবার (২৯ জুন) বিকেল ৩টার দিকে তানোর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান।
অনুষ্ঠানে জানানো হয়, উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ১৮৮ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৩ হাজার টাকা করে মোট ৫ লাখ ৬৪ হাজার টাকা এবং মাধ্যমিক বিদ্যালয়ের ১১৩ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৫ লাখ ৬৫ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানোর উপজেলা আইসিটি অফিসের সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জাকির হোসেন, তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলমগীর হোসেন, নায়েবে আমির মাওলানা আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ডি. এম. আক্কাস আলী এবং তানোর পৌর বিএনপির সভাপতি একরাম আলী মোল্লা প্রমুখ।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপকারভোগী শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা বৃত্তি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করার পাশাপাশি ঝরে পড়া রোধ এবং উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষার প্রসারে বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বলেও তারা উল্লেখ করেন।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!