1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে কোল্ড স্টোরেজের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে কৃষক সমাবেশ

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের নামে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ ও কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে কৃষক ও ব্যবসায়ীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার গোল্লাপাড়া বাজার মাঠে রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলু ব্যবসায়ী মো. আহাদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলা সভাপতি ডা. ওবাইদুল্লাহ, তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ডিএম আক্কাস আলী, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সহসাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল কাদির, উপজেলা নায়েবে আমির মাওলানা আনিসুল হক ও তানোর পৌর জামায়াতের আমির মাওলানা মোকছেদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, কোল্ড স্টোরেজ মালিকরা আলু সংরক্ষণের নামে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এতে সাধারণ কৃষক ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তারা আরও বলেন, একটি প্রভাবশালী সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে, ফলে কৃষকরা তাদের উৎপাদিত আলুর ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
সভা থেকে দ্রুত কোল্ড স্টোরেজ ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন এলাকার কৃষক, আলু ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!