1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোরে কৃষি উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৯০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি খাতে সরকারি-বেসরকারি অংশীজনদের সমন্বয় জোরদারের লক্ষ্যে রাজশাহীর তানোরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তানোরের আয়োজনে এবং ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি) ফেজ-৩ প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার পূর্বে অতিথিরা কৃষি বিভাগের উদ্যোগে স্থাপিত বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। এ সময় তারা আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল ও কৃষি উদ্ভাবনমূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহমেদ।
বক্তারা বলেন, টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতে কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য, সমবায় ও শিক্ষা বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের আরও দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা নাদিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুভাষ কুমার মণ্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী রিয়াজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদাত হোসেনসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক প্রতিনিধি, কৃষি উদ্যোক্তা, কৃষক সংগঠনের সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় কৃষি খাতের উন্নয়ন, প্রযুক্তি সম্প্রসারণ এবং কৃষকদের আয় বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!