1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে ওয়াকফ এস্টেটের বিশাল রমজানি ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামে ফকির মোহাম্মদ সরকার ওয়াকফ এস্টেটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে প্রতিবছরের ন্যায় এবারও বিশাল আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

ইফতার পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষ অংশ নেন।

ওয়াকফ এস্টেট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাতা ফকির মোহাম্মদ সরকারের ওছিয়ত অনুযায়ী প্রতি বছর পবিত্র রমজান মাসে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এতিম ও সাধারণ রোজাদারদের সম্মানে এই আয়োজন করা হয় এবং উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

ইফতারে অংশ নেওয়া এক মুসল্লি বলেন, সরকার পরিবারের এ আয়োজন দীর্ঘদিনের ঐতিহ্য। কয়েক হাজার মানুষ একসঙ্গে বসে ইফতার ও দোয়ায় অংশ নেওয়ার পরিবেশ এক অনন্য অনুভূতি তৈরি করে।

ওয়াকফ এস্টেটের তৃতীয় প্রজন্মের মোতাওয়াল্লি মো. সানাউল্লাহ বলেন, প্রতিবছর পারিবারিকভাবে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এস্টেটের আওতায় তিনটি ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। পাশাপাশি অসহায় ও দুস্থদের সহায়তায় বিভিন্ন সামাজিক কার্যক্রমও পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি সঠিকভাবে পরিচালনার জন্য তিনি সবার দোয়া কামনা করেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকেরা জানান, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!