1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুতে রাজশাহীর তানোরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) আছর নামাজের পর তানোর পৌরশহরের গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শাখা জামায়াতের আমির অধ্যাপক আবদুল খালেক, তানোর উপজেলা শাখা আমির মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, ছাত্রশিবির তানোর উপজেলা শাখা সভাপতি আব্দুল মমিন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতা ডা. মিজানুর রহমান সহ অনেকে।
এ সময় জেলা শাখা জামায়াতের আমির অধ্যাপক আবদুল খালেক বলেন, ওসমান হাদির সাহস ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে যে অকুতোভয় এটা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তার চিন্তা, ভাবনা ও চেতনা ধারণ করে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আমরা অক্ষুন্ন রাখার চেষ্টা করব। আমাদের এই ছোট ভূখণ্ডকে একটি অপশক্তি বারবার অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং সেখান থেকে আমাদের ফিরে আসা কে আবারও সেই অপশক্তিটা ব্যর্থ করার চেষ্টা করছে। আমি আবারও বলছি দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
এছাড়া জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার বিভিন্ন স্তরের নেতৃকর্মীরা ছাড়াও প্রায় কয়েকশ সাধারণ মুসল্লি, শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীবৃন্দরা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!