1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোরে এমপি’র সঙ্গে জামায়াতের মতবিনিময় ও শুকরিয়া সভা

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার মতবিনিময় ও শুকরিয়া সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় তানোর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার আমীর মাওলানা আলমগীর হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ডি এম আক্কাস আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান নির্বাচনে সমর্থন ও সহযোগিতার জন্য দলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ, জেলা শাখার আমীর মাওলানা আব্দুল খালেক, সাধারণ সম্পাদক গোলাম মুত্তুর্জা, জেলা মসজিদ মিশন বিষয়ক সভাপতি অধ্যাপক জামিলুর রহমান, আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা সভাপতি ডা. ওবাইদুল্লাহ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, তানোর উপজেলা নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, সিনিয়র নেতা আব্দুর রহিম মোল্লা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি আব্দুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় দলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নির্বাচনের পরবর্তী সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভার শেষ দিকে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!