1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোরে এবি পার্টির প্রার্থী ডা. মুহসেনীর গণসংযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী গণসংযোগ করেছেন।

শনিবার (২৯ নভেম্বর) দিনব্যাপী তিনি তানোর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পথসভা, কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে ড. মুহসেনী স্থানীয় ভ্যানচালক, দোকানদার, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কথা বলেন। এবি পার্টির আদর্শ ও নির্বাচনি অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার এবং আসুন বদলে যাই, বদলে দিই। এসময় তিনি স্থানীয়দের বিভিন্ন সমস্যা, অবহেলিত এলাকাগুলোর চাহিদা ও মৌলিক সেবা সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে খোঁজ নেন।
ড. মুহসেনী বলেন, জনগণের প্রত্যাশা ও সমস্যা জেনেই এলাকার উন্নয়ন পরিকল্পনা করা হবে। পথসভায় তিনি এবি পার্টির লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনি প্রস্তুতি, জোটবদ্ধতা ও নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন। গণসংযোগ চলাকালে তিনি ঈগল প্রতীক সংবলিত লিফলেট বিতরণ করে আগামীর নির্বাচনে দোয়া ও ভোট চান।
এ-সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমন্বয়ক কমিটির সদস্য অধ্যাপক মনিরুজজামান ও মাস্টার ইবরাহীম, নির্বাচন কমিটির সহ-প্রচার সম্পাদক হাবিব, মুহাম্মদ সিফাতুর রহমান, মুহাম্মদ অসিমসহ স্থানীয় নেতাকর্মীরা।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!