1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে এফএইচ এসোসিয়েশনের উদ্যোগে এলএলআর বিষয়ক ওরিয়েন্টেশন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৩০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : বেসরকারি উন্নয়ন সংস্থা এফএইচ এসোসিয়েশনের উদ্যোগে এলএলআর বিষয়ক এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় তানোর উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তানোর উপজেলা শিক্ষা অফিসের আওতাধীন উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, এলএলআর বিষয়ক কার্যক্রম শিশুদের শিক্ষা, সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের ওরিয়েন্টেশন শিক্ষকদের সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর বাস্তবায়নে সহায়ক হবে।
এফএইচ এসোসিয়েশনের প্রকল্প সমন্বয়কারী বিমল হেমরমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা নিজ নিজ বক্তব্যে এলএলআর কার্যক্রমের গুরুত্ব ও বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফএইচ এসোসিয়েশনের আসমা খাতুন ও মিজানুর রহমান। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এলএলআর বিষয়ক কার্যক্রম মাঠপর্যায়ে বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!