1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোরে উপজেলা বিএনপির দলীয় মূল্যায়ন ও ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সাম্প্রতিক নির্বাচনের ফলাফল ও আগামী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা এবং প্রয়াত নেতাদের স্মরণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সভাটি তানোর উপজেলা সদরের তানোর বাজারস্থ উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, যিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও বক্তব্য দেন।
সভায় স্মরণ করা হয় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তানোরের প্রয়াত নেতৃবৃন্দ এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের।
মিজানুর রহমান মিজানের বক্তব্যে তানোর উপজেলা বিএনপির সাংগঠনিক দুর্বলতা, তৃণমূলের সক্রিয়তা এবং রাজশাহী–১ (তানোর–গোদাগাড়ী) আসনে সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের কারণ তুলে ধরা হয়। তিনি বলেন, উপজেলা পর্যায়ে ঐক্য ও সমন্বয় জোরদার না করলে দলীয় শক্তি ক্ষতিগ্রস্ত হবে এবং নির্বাচনে প্রত্যাশিত ভূমিকা না রাখা নেতাদের আত্মসমালোচনা প্রয়োজন।
সভায় উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক খান, সদস্য সচিব শামসুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর ইসলাম রেজা সহ অনেকে।

উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নুরুল ইসলাম, সাত ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, এবং উপজেলা ও পৌর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা দলীয় গ্রুপিং, সমন্বয়ের অভাব এবং সাংগঠনিক দুর্বলতার বিষয়গুলো নিয়ে আলোচনা করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে প্রয়াত নেতৃবৃন্দ ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং ইফতার অনুষ্ঠিত হয়।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!